প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২২, ৮:৩৮ পি.এম
পাইকগাছার কপিলমুনিতে ভোক্তা-অধিকার ও র্যাবের যৌথ অভিযান ৪টি তেল কলে ৫লক্ষ টাকার জরিমানা

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :পবিত্র রমজানে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করণে সোমবার ১১ এপ্রিল দুপুরে খুলনার পাইকগাছা উপজেলার বানিজ্যিক কেন্দ্র কপিলমুনিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযানে ৪ টি তেল কলে ৫লক্ষ টাকার জরিমানা আদায় করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক শিকদার শাহিনুর রহমান ও র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম’র নের্তৃত্বে বাজার মনিটরিং ও অভিযানে এসময় কপিলমুনির উৎসব ওয়েল মিলকে ১ লক্ষ টাকা, বিনোদ ওয়েল মিলকে ২ লক্ষ টাকা, মেসার্স ডিএস ওয়েল মিলকে ১ লক্ষ টাকা ও কপিলমুনি ওয়েল মিলকে ১ লক্ষ টাকাসহ মোট ৫লক্ষ টাকা জরিমানা আদায় করেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২, ৪৩ও ৪৫ ধারায় এসব জরিমানা আদায় করা হয়। এসময় সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.