খুলনার পাইকগাছার কাজিমুছার মাঠখালী খাল থেকে প্রতিবন্ধী করিমুন্নেছা (৭০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ভাসমান অবস্থায় দেখা গেলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
নিহতের বাড়ি উপজেলার কপিলমুনি ইউনিয়নের বারুইডাঙ্গা গ্রামে।
বৃহস্পতিবার সকালে খালে মাছ ধরতে গিয়ে স্থানীয় আমজেদ আলী লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজনকে জানান। পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পাইকগাছা থানার ওসি জিয়াউর সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, সে মানসিক ভারসাম্যহীন এবং ১১ দিন ধরে নিখোঁজ ছিল।
ওসি জিয়াউর রহমান জানান, প্রতিবন্ধী নারীর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। লাশের সুরত হাল রিপোর্ট শেষে মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.