নড়াইলের লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের এডেন্দা গ্রামের হাজী মতিয়ার রহমানের বিরুদ্ধে এলজিইডির সরকারি রাস্তার সাথে অবস্থিত রেন্ডি কড়াই গাছ ৫০,০০০ হাজার টাকায় বিক্রি করেছে বলে অভিযোগ পাওয়া যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কাশিপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মো: জালাল উদ্দিন মার্কেটের সামনে এলজিইডি রাস্তার সাথে লাগা এড়েন্দা বাজার রোডে যেতে ১০ গজ উত্তরে রাস্তার সাথে লাগা ডান পাশ থেকে গাছটি বিক্রি হয়েছে। বিষয়টি জানার জন্য,লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রোসলিনা পারভিন এর মুঠোফোনে ফোন করে ও পাওয়া যায় নাই। কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মতিয়ার রহমানের কাছে বিষয়টি জানার জন্য একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
এলাকাবাসীগন বলেন, এই গাছটি আমরা জানি সরকারি জায়গায় অবস্থিত। কিন্তু কিভাবে হাজী মতিয়ার রহমান বিক্রি করেছে তা আমাদের জানা নাই। কাশিপুর ইউনিয়নের ভূমি অফিসের নায়েব হায়দার আলীকে গাছ বিক্রির বিষয়টির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন এটা আমাদের সরকারি গাছ, আমি বাধা দিয়েছি।
গতকাল ৫/৪/২০২২ তারিখ সার্ভেয়ার সরেজমিনে এসে গাছের অবস্থান নির্ণয় করেন, গাছটি সরকারি জায়গায় ? না বে সরকারি জায়গায়? কিন্তু একটি বিশেষ সূত্রে জানা যায়, সার্ভেয়ার তার মাপার মধ্যে একটু ২ নাম্বারী করেছে। এলাকাবাসীর সাথে কথা হলে তিনারা বলেন আমরা জানি গাছটি সরকারি। হাজী মতিয়ার রহমান বিক্রি করেছে। গাছটির কিছু অংশ সরিয়ে ফেলেছে। এসিলেন্ট ও ইউএনও মহোদয় কে বিষয় টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.