
ইউনিসেফের সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে জেলা পর্যায়ে স্বেচ্ছাসেবক ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।
রবিবার(২২মে) দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)খোন্দকার মোহাম্মদ রেজাউল করিম।বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ড.মোঃ হাবিবুর রহমান এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সদর উপজেলা কর্মকর্তা সুনিতি ইয়াসমিন। ওরিয়েন্টেশন পরিচালনা করেন হাঙ্গার প্রোজেক্ট এর খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। অনুষ্ঠান সমন্বয়কারী ছিলেন হাঙ্গার প্রজেক্ট-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার।
প্রশিক্ষণ নেওয়া বাগেরহাট জেলার ৭টি উপজেলার ৩৫ জন ভলেন্টিয়ার কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পে নিজ নিজ এলাকায় কাজ করবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.