
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটে মোরেলগঞ্জে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্লাকমেইলিং ও ধর্ষণের অভিযোগে টিকটিক বয় হিসেবে পরিচিত সাদিক শোভন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করে মোরেলগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার বিকেলে আটককৃত শোভনকে বুধবার সকালে
বাগেরহাট আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, আটক যুবক শোভন ফেসবুক ও ইমো’র একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে নারীদের সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে মধুর আলাপনের মাধ্যমে গভীর প্রেম নিবেদন করে। প্রেমের সূত্র ধরে আপত্তিকর ভিডিও ধারণ করে সে।
পরে ব্লাকমেইল করে শারীরিক সম্পর্ক ও মোটা অংকের অর্থ দাবি করতো। দাবি অনুযায়ী টাকা না দিলে নানাভাবে হয়রানি করতো ভুক্তভোগী নারী ও তার পরিবারকে।
এমন ভুক্তভোগী এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মো. সাদিক শোভন (২৪) নামের ওই যুবককে মঙ্গলবার রাতে উপজেলা সদর পৌরসভার ০৭নং ওয়ার্ডের কলেজ রোডের ভাড়া বাসা থেকে আটক করে থানা পুলিশ।
এসময় তার কাছ থেকে একটি দামী ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা গেলেও পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ কর সম্ভব হয় নি।
এলাকায় টিকটিক বয় নামে পরিচিত আটক সাদিক শোভন উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের মৃত আব্দুল জলিল হাওলাদারের ছেলে।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে সাদিক শোভন নামের ওই যুবককে আটক করা হয়।
অভিযোগ রয়েছে ওই যুবক মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক পর্যায় আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে তাদেরকে ব ব্লাকমেইলিংয়ের মাধ্যমে শারীরিক সম্পর্ক ও অর্থ আদায় করে আসছিলো।
থানা অফিসার ইনচার্জ(তদন্ত) শাহজাহান আহম্মদ জানান, ভূক্তভোগী ওই ছাত্রীর দায়ের করা ধর্ষণ মামালায় গ্রেফতার দেখিয়ে আটক সাদিক শোভনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.