
খুলনার পাইকগাছায় নির্মিত হচ্ছে পৌরসভার শহর রক্ষা বাঁধ। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর বিশেষ বরাদ্দ থেকে এ বাঁধ নির্মাণ করা হবে বলে জানা যায়।
শিবসা ব্রীজ থেকে থানা পর্যন্ত ১ কিলোমিটার বাঁধের নির্মাণ কাজ শেষ হলে মৎস্য আড়ৎদারী মার্কেট, পোনা ব্যবসায়ী সমিতি, চিংড়ী বিপণন কেন্দ্র, থানা ও পৌর বাজার প্লাবিত হওয়ার হাত থেকে রক্ষা পাবে।
উল্লেখ্য শহর রক্ষা বাঁধ না থাকায় শিবসা নদীর উপচে পড়া পানিতে এসব এলাকা প্লাবিত হয়। আজ বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহাবুবুর রহমান রঞ্জু, এসএম তৈয়েবুর রহমান, কাউন্সিলর আসমা আহমেদ, আব্দুল গফফার মোড়ল, মৎস্য আড়ৎদারী মার্কেটের সভাপতি মোঃ জাকির হোসেন, এমএম আজিজুল হাকিম, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি সহ দলীয় নেতাকর্মী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.