প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৪, ১:০২ পি.এম
উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাবেয়া ইকবালের মতবিনিময়

আজ সোমবার বেলা ১২ টায় কেশবপুর নিউজ ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী রাবেয়া ইকবাল তার বক্তব্যে বলেন আমি নির্বাচিত হলে কেশবপুরের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবো। কেশবপুরে মাদকের বিস্তার ঘটেছে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে, যা নিরমুল করবার জন্য আমি প্রথমে এই বিষয় নিয়ে কাজ করবো। মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আশরাফুজ্জামান ।
উক্ত সভায় কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে রাবেয়া ইকবাল বলেন গত বার আমাকে ষড়যন্ত্র করে নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হয়েছিলো। এইবার আশা রাখি ভোট নিরপেক্ষ এবং সুন্দর হবে। তিনি বলেন আমির জন্য সকলেই দোয়া করবেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.