
রনি হোসেন, কেশবপুর: কেশবপুরে বেশি দামে সার বিক্রি করায় শহরের বিসিআইসি সারের ডিলার সিংহ ট্রেডাসকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার।
কেশবপুর উপজেলায় বেশ কিছু দিন যাবত বিভিন্ন প্রকার রাসায়নিক সারের কৃত্রিম সংকট চলছে। সার সংকটের কারণে কৃষকরা দিশেহারা হয়ে উঠেছে। এই সুযোগে কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিসিআইসি সার ডিলাররা অধিক মোনাফা হাতিয়ে নেওয়ার আশায় কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে সার বিক্রি করে আসছে।
চাষিদের মাধ্যমে বেশি দামে সার বিক্রি অভিযোগ জানতে পেরে মঙ্গলবার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন পৌর শহরের মেইন সড়কে বিসিআইসির সার ডিলার মেসার্স সিংহ ট্রেডাসে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার রাসায়নিক সার বিক্রয় ভাউচারের ওপরের অংশ কেটে সারের মূল্য নিজেদের ইচ্ছামত নেওয়ার অসংগতির প্রমান পেয়ে ব্যবসায়ী উদয় কুমার সিংহকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, আমাদের এ অভিযান সারা কেশবপুর ব্যাপি চলতে থাকবে অনিয়ম-দুরনীতি পেলে কাউকে ছাড় দেয়া হবে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.