
সৈরাচারী শাসনামলের অবসান ঘটাতে ২৪শের গনঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পরক্ষ্য ও প্রত্যাক্ষ্যভাবে জড়িত থাকাদের সমন্বয়ে দেশব্যাপি কমিটি ঘোষণার ধারাবাহিকতায় গত ১৩ই মার্চ যশোর জেলার মণিরামপুর পৌরসভাসহ উপজেলার ১৭ ইউনিয়নের প্রতিনিধিদের নাম উল্লেখ সহকারে ঘোষনা করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের যশোর জেলা কমিটি।
জেলা কমিটির নিজস্ব প্যাডে ঘোষনানুযায়ী পৌরসভার ০১নং ওয়ার্ড (হাকোবা) মোহাম্মদ নাসিম হোসেন,তামিম রাইয়ান, ২নং ওয়ার্ড (গাংরা, মহাদেবপুর জয়নগর) আব্দুর রহমান, ৩নং ওয়ার্ড (মনিরামপুর): হাসাইন ইকবাল সানি, তাসনিম হাসান বর্ষা, প্রতিক ঘোষ, ৪নং ওয়ার্ড (দূর্গাপুর, স্বরুপদাহ), আফরিন আনিকা, বাবু, দিপ্ত রহমান,মাহফুজ হোসেন, ৫নং ওয়ার্ড (তাহেরপুর) শরিফ মাহমুদ, সৌহার্দ্য হাসান, রানা জিতু, ইয়াসিন আরাফাত, ইমন হোসেন
০৬নং ওয়ার্ড (জুড়ানপুর, বিজয়রামপুর আংশিক),মাহিন হেসেন, জাকারিয়া হোসেন, মোঃ রেজোয়ান হোসেন,০৭নং ওয়ার্ড (মোহনপুর) শরীফ হোসেন, মোঃ রাফি, ০৮ নং ওয়ার্ড (কামালপুর মোহনপুর আংশিক), আল ফাইদ, তামিম হেসেন, সিফাত হোসেন, ৯নং ওয়ার্ড (বিজয়রামপুর) তাজওয়ার তাহমিদ, হোসেন আলিফ, ইফতেখার আলম অভি সহ পৌরসভায় ২৬ জন ও মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নে ৪৮ জনের নাম প্রকাশ করে সর্বমোট ৭৪ জন প্রতিনিধির তালিকা ঘোষনা করেছে জেলা নেতৃবৃন্দের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে।
পৌরসভা ও উপজেলার ঘোষনাকৃত এ প্রতিনিধিদের বেপারে জানতে যশোর জেলা সংগঠক সংগ্রামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আগামিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে পূর্নাঙ্গ কমিটি গঠন হবে সে পর্যন্ত এ প্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে সমাজের অবহেলিত, নির্যাতিত, ছিন্নমূল পর্যায়ের শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়ক হিসাবে কাজ করবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.