
যশোর মণিরামপুরের ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।
হরিণা, কোনাকোলা'র দাস পাড়া সার্বজনীন শ্যামা পুজা উদযাপন উপলক্ষে মন্দির পরিদর্শন করেন জননেতা জনাব মোঃ আলতাফ হোসেন (যুগ্ম আহ্বায়ক, ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপি)। এ সময় উপস্থিত ছিলেন ১৪নং দুর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল কৃষকদলসহ শ্রমিকদলের সকল নেতৃবৃন্দ।
মন্দির পরিদর্শন করার সময় পুজা কমিটির সদস্যবৃন্দ তাদের সুখ-দুঃখের কথা সহ মন্দির সংস্কার করার কথা জানান। তাদের সকল দাবি নিয়ে জননেতা জনাব আলতাফ হোসেন বলেন, আপনাদের পাশে আমি সর্বদা ছিলাম এবং আগামী দিন গুলোতে থাকবো ইনশাআল্লাহ।
খুব শ্রীঘই অন্তবর্তী সরকার নির্বাচন ঘোষণা করবে আপনারা আগামী নির্বাচনে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.