কলমকথা ডেস্ক:
মণিরামপুর প্রতিনিধিঃ আজ ১০ মার্চ সকাল ১০টায় পৌরসভা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যাল, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
[caption id="attachment_84307" align="alignnone" width="300"]
ছবি: কলমকথা[/caption]
উপজেলা প্রশাসনের আয়োজনে এই র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আখতার ও মনিরামপুর ফায়ার সার্ভিসের সকল কর্মকর্তা বৃন্দ।
শিক্ষার্থীদের নিয়ে ফায়ার সার্ভিসের টিম দুর্যোগ প্রস্তুতির নানারকম মহড়ার প্রদর্শনী করে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অংশগ্রহণে এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.