প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৯:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২২, ৮:০২ পি.এম
মণিরামপুরে দক্ষ যুবদের নিয়ে জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: লক্ষ যুবক গড়ব দেশ এই স্লোগান কে নিয়ে আজ ২১ ই মার্চ রোজ সোমবার মনিরামপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা চেয়ারম্যান জনাবা নাজমা খানম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা কাজী জলি আক্তার, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান আরো উপস্থিত ছিলেন এস আই যোগেশ কুমার মন্ডল,
যুব উন্নয়ন অফিসার লুৎফর রহমান,জিয়ারুল হক, লিয়াকত হোসেন, উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের প্রচার সম্পাদক এসএম আতিয়ার রহমান, আমেনা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব শফিকুর জামান শফিক, নজমা রাবেয়া খাতুন আজাদ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.