
মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামে পলাশ বিশ্বাস (৪৭) নামের এক মাধ্যমিক শিক্ষকের গলায় রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ। চাঞ্চল্যকর এ ঘঠনায় মৃত শিক্ষক পলাশ বিশ্বাস ভবানীপুর গ্রামের বাসিন্দা ও অভয়নগর আল হেলাল ইসলাম একাডেমী হাইস্কুলে সহকারী শিক্ষক ছিলেন। তার স্ত্রীও ফুলতলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন বলে জানা গেছে। শনিবার ১৮ই জুলাই সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে স্বজনেরা শিক্ষকের ঝু*ল*ন্ত মরদেহ দেখে পুলিশে খবর দিলে মণিরামপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় তথ্য মোতাবেক,২০০২ সালে শিক্ষকতায় যোগ দেওয়া পলাশ বিশ্বাস তার শিক্ষিকা স্ত্রী, কলেজ পড়ুয়া এক ছেলে ও বৃদ্ধা মাকে নিয়ে সুখের সংসার করছিলেন। তাদের পরিবারে আন্তরিকতার অভাব ছিল না। তারপরও ডিপ্রেশনে ভুগছিলেন পলাশ বিশ্বাস। নিচ্ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা। এই হতাশা থেকে গলাশ রশি জড়িয়ে আ*ত্ম*হ*ত্যা করেছে পলাশ বিশ্বাস।
তবে এত সুখের মাঝেও কোন ডিপ্রেশনে ভুগছিলেন পলাশ বিশ্বাস তার স্পষ্ট কারণ জানাতে পারেননি কেউ।
এ ঘঠনায় মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে বলে জানা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.