মোঃ হিরু মিয়া, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার ১৭ টি ইউনিয়নের মধ্যে ১৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় ২৬ ডিসেম্বর ২০২১ইং।
বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি ২০২২) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জনাব মনিরা বেগম,জেলা প্রশাসক ঝিনাইদহ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ সেলিম রেজা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.