প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ৭:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২২, ১০:৩২ পি.এম
মহম্মদপুরে মাদক বিরোধী আলোচনা সভা

মাগুরার মহম্মদপুরে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুন) বিকালে মহম্মদপুর উপজেলা পরিষদের মিনি সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ,স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পালের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জি, এম, শওকত বিপ্বব রেজা বিকো, বীরেন শিকদার আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান মিলন, সরকারি ও বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.