
মাগুরা প্রতিনিধিঃ ১৯৭৫ সালের ১৫ আগষ্টে নৃশংস হত্যাকান্ডের ইতিহাসের উপর রচিত নাটক “অভিশপ্ত আগষ্ট” এর ৫৮ তম মঞ্চস্থ হয়েছে মাগুরা পুলিশ লাইন্সে।
মঙ্গলবার (৮ মার্চ) রাতে মাগুরা পুলিশ লাইন্সে “অভিশপ্ত আগষ্ট” নাটক মঞ্চস্থ হয়।
নাটক সম্পর্কে জানা যায়,ঢাকা রেঞ্জের ডিআইজি, বিপিএম (বার) পিপিএম (বার) জনাব হাবিবুর রহমান মহোদয় এই নাটকের পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেন। “অভিশপ্ত আগষ্ট” এর রচয়িতা ও নির্দেশক পুলিশ পরিদর্শক ও নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুর রহমান।#

নাটকটি স্বচক্ষে উপভোগ করেন মাগুরার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কামরুল হাসান সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
নাটক শেষে পুলিশ সুপার মহোদয় বলেন, বাংলাদেশ পুলিশ থিয়েটারের শিল্পীদের “অভিশপ্ত আগষ্ট” নাটকে নিখুঁত অভিনয়ে জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

নাটকটি মঞ্চস্থ হওয়া কালীন তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন বলে স্বীকার করেন। এসময় পুলিশ থিয়েটারের শিল্পীদের অভিনয় দক্ষতার প্রশংসা করেন। এভাবেই প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ পুলিশ এগিয়ে যাবে এবং দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।পরিশেষে নাটকের পরিকল্পনাকারী,গবেষক, নির্দেশক, রচয়িতা, সংকলক,নির্মাতা,প্রযোজক সহ সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করেন।
“অভিশপ্ত আগষ্ট” এর রচয়িতা ও নির্দেশক জনাব মোঃ জাহিদুর রহমান, পুলিশ পরিদর্শক, নারায়ণগঞ্জ জেলা, পুলিশ সুপার মহোদয়কে বাংলাদেশ পুলিশ থিয়েটারের পক্ষে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.