
মনির খান, স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়ায় ডিস লাইন ব্যবসা নিয়ে দুইপক্ষের মধ্যে চলছে চরম উত্তেজনা। লোহাগড়ায় সহিংসতা চায় না এমন কিছু গুণী মানুষের বক্তব্যে তারা বলেন ডিস লাইন ব্যবসা নিয়ে যা চলছে তাতে মনে হয় যেকোনো সময় বড় ধরনের সহিংসতা ঘটতে পারে।
তাই বিষয়টি প্রশাসনের নজরে এনে এর সুষ্ঠু সমাধান করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য জোর দাবি জানান।
ডিস লাইন ব্যবসা নিয়ে লোহাগড়ায় শান্তি শৃঙ্খলার অবনতি হোক এটা শুধী সমাজের মানুষ চায়না। তাই প্রশাসন চাইলে বিষয়টি আমলে নিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে দুই পক্ষকে নিয়ে এর একটি সুস্থ সমাধান করে দিতে পারেন বলে মন্তব্য করেন।
একজন বীর মুক্তিযোদ্ধা তাহার বক্তব্যে তিনি বলেন জেলা প্রশাসক ও এসপি মহোদয় বিষয়টি ছোট করে না দেখে, লোহাগড়া থানা ওসি সাহেবের মাধ্যমে দুই পক্ষকে নিয়ে বসে সমাধান করে দিলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.