প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৪, ৫:৪৩ পি.এম
সনাক-টিআইবি সাতক্ষীরা’র উদ্যোগে তথ্য অধিকার ২০০৯ বিষয়ক প্রচারণামূলক অনুষ্ঠান

কর্মসূচির অংশ হিসেবে বিকাল সাড়ে ৩ টায় ওয়েন্টেশন- এর উদ্বোধন করেন পিটিআ্ই সুপারিনটেনডেন্ট মোল্যা শহীদুজ্জামান। অরিয়েন্টেশনে সহায়তাকারী ছিলেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই মোঃ মনিরুল ইসলাম। ওরিয়েন্টেশনশেষে ৯০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতা করেন টিআইবি’র ইন্টার্ন মুশফিকুর রহমান ও ইয়েস সদস্যবৃন্দ।
প্রতিযোগিতাশেষে পিটিআই’র সহকারি সুপারিনটেনডেন্ট মোঃ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সনাক সভাপতি হেনরী সরদার, সদস্য জেসমিন আখতার, সহকারি সুপরিণটেনডেন্ট শুভেন্দ দাশ প্রমূখ। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সনাক সভাপতি হেনরি সরদার তাঁর বক্তব্যে বলেন ‘জনগণের তথ্যের অধিকার নিশ্চিত হলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। দুর্নীতি না হলে আমাদের দেশের চাকুরীজীবীদের বেতনের পরিমান বর্তমানের চেয়ে দ্বিগুণ-তিনগুণ বেড়ে যেতে পারতো।
সবশেষে উপস্থিত অতিথিগণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সভায় উপস্থিত ছিলেন পিটিআই’র প্রশিক্ষনার্থী প্রশিক্ষক, সনাক ও ইয়েস সদস্যবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.