
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে লাবিব হাসান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মে) ঈশ্বরগঞ্জ উপজেলাধীন পুম্বাইল গ্রামের সাবেক মেম্বার বাবুলের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মৃত লাবিব হাসান একই এলাকার আতাউর রহমান (৩৫) ও রিনা আক্তার (৩০) দম্পতির এর ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ি আঙিনায় খেলা করছিল শিশু লাবিব হাসান। পরে খেলতে খেলতে এক পর্যায়ে সে বাড়ি পাশের পুকুরে গিয়ে পানিতে পড়ে যায়। এদিকে তার বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে অনেক খুঁজাখুজির পর বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে লাবিব কে।
পরে স্থানীয়দের সহযোগিতায় তার বাবা দ্রুত উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার ফয়সাল তাকে মৃত ঘোষণা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.