
ময়মসিংহ পল্লী বিদ্যুত সমিতি-৩ শম্ভুগঞ্জ এর ২০তম বার্ষিক সভায় নব নির্বাচিত আঞ্চলিক পরিচালকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শম্ভুগঞ্জ প্রবিস কার্যালয়ের সভা কক্ষে বাংলাদেশ পল্লী বিদ্যুত বোর্ডের সহকারী পরিচালক বিপ্লব চন্দ্র দাস শপথ বাক্য পাঠ করান।
নির্বাচিত আঞ্চলিক পরিচালকরা হলেন, সদর ময়মনসিংহের রফিকুল ইসলাম, ঈশ্বরগঞ্জে যুগান্তর প্রতিনিধি আবুল কালাম আজাদ, তারাকান্দার জেয়াসমিন আক্তার। বাংলাদেশ পল্লী বিদ্যুত বোর্ডের মনোনিত পরিচালকরা হলেন, গৌরীপুরের সাজেদা আক্তার খাতুন, আবু তাহের সিদ্দিক, হালুয়াঘাটের আবু সালেক ইব্রহিম খান, মহিমা চিসিম, রফিকুল আলম, তারাকান্দার আল মাসুদ বিশ্বাস, ফুলপুরের হামিদা আক্তার মল্লিক ও ডা. নিজাম উদ্দিন।
শপথ শেষে দ্বিতীয় অধিবেশনে রফিকুল ইসলামের সভাপতিত্বে এজিএম এমএস আফজাল হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিএম খন্দকার শামীম আলম, বাংলাদেশ পল্লী বিদ্যুত বোর্ডের নির্বাহী প্রকৌশলী উত্তর আবুল কালাম আজাদ, নির্বাহী প্রকৌশলী দক্ষিণ মনিরুল ইসলাম প্রমুখ।
পরে পরিচালকদের ভোটে ২০২২সালের নির্বাহী কমিটিতে সভাপতি
পদে আবু সালেক ইব্রাহিম খান, সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে সাজেদা আক্তার খাতুন ও কোষাধ্যক্ষ পদে রফিকুল আলম নির্বাচিত হন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.