
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চাল, ডাল, তৈল, পিয়াজ, মরিচ তরি-তরকারী গুড়োদুধ, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম উর্ধগতির প্রতিবাদে জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
আজ শনিবার (১২ মার্চ) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুন বাইপাস মোড় থেকে শুরু করে গেইটপাড় রেইল গেট পর্যন্ত গিয়ে শেষ হয় এ লিফলেট বিতরণ কার্যক্রম।
৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি তরুন হাসান কাজলের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ 'র পরিচালনায় এ লিফলেট বিতরন ও পথসভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, শহর বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সাবেক ছাএনেতা মোঃ মমিনুর রহমান মমিন সহ বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.