
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন "এডি সায়েন্টিফিক ইনডেক্স -২০২২" কর্তৃক স্বীকৃত গবেষকদের সম্মাননা প্রদান করেছে জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( বশেফমুবিপ্রবি)।
শনিবার সকাল ১১টায় মেলান্দহ উপজেলা মালঞ্চ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমী ভবনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গবেষণার এডি-ইনডেক্সের ওপর ভিত্তি করে বশেফমুবিপ্রবির মোট ৭ জন গবেষককে সম্মাননা তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
সম্মাননা প্রাপ্তরা হলেন- ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক, বিজ্ঞানী ড.মাহমুদুল হাছান,পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক সুজন মিত্র,গণিত বিভাগের প্রভাষক রিপন রায়, ফিশারিজ বিভাগের প্রভাষক সৈয়দ আরিফুল হক,ইইই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাশিদুল ইসলাম, ফিশারিজ বিভাগের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম , মোঃ ফখরুল ইসলাম চৌধুরী।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে ফিশারিজ বিভাগের প্রভাষক মৌসুমী আক্তারের সঞ্চালনায় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন -পরীক্ষা নিয়ন্ত্রক এস এম এ হুরাইরা, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এএইচএম মাহবুবুর রহমান প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.