প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২২, ১২:৩৪ এ.এম
প্রধানমন্ত্রী কর্তৃক গৃহহীনদের উপহারের ঘর পরিদর্শন করলেন নবাগত জেলা প্রশাসক শ্রাবস্তী রায়

শনিবার (০৪ জুন) জামালপুর সদর উপজেলায় বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন ইউনিয়ন ঘুরে দরিদ্র গৃহহীন জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক উপহারকৃত ঘর পরিদর্শন করলেন নবাগত জেলা প্রশাসক শ্রাবস্তী রায় ও জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান।
এ সময় ভুক্তভোগী ঘর ব্যবহারকারীদের সাথে কথা বলেন। তাদের সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন। যেখানে পানি, বিদ্যুৎ, রাস্তাসহ বিভিন্ন সমস্যা রয়েছে, তা সমাধানের আশ্বাস দেন।
তিনি উপকার ভোগীদের সাথে খোলা-মেলা আলোচনা করেন।
কেন্দুয়া ইউনিয়নের বিনন্দেরপাড়া গুচ্ছগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার উপহারের ঘর পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সাথে আরো উপস্থিত ছিলেন, জামালপুর সদরের ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহেল, প্যানেল চেয়ারম্যান মোতালেব হোসেন, ইউপি নায়েব আব্দুল রফিকসহ অনেকে।
শরিফপুর ইউনিয়ন পরিদর্শনের সময় সাথে ছিলেন ২নং শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আলম সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিগণ ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.