
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর প্রতিনিধি: শেরপুরে মহান ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা আজ ১২ ফেব্রয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছানোয়ার হোসেন ছানো, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল আহমেদসহ সরকারি বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় যথাযথ মর্যাদায় মহান ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.