
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর : শেরপুরের নকলায় বায়েজিদ রানা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত পনে ১২টার দিকে উপজেলার চরমধুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সে ওই এলাকার সোহেল রানার পুত্র। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত পনে ১২ টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়ের চরমধুয়া গ্রামের নিজের শয়ন কক্ষের বাঁশের ধন্যার সাথে গলায় ফাঁস দেয় বায়েজিদ রানা।
পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
সংবাদ পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বায়েজিদ রানা তিন ভাই বোনদের মধ্যে সবার বড় ও এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছেন।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, রাত পনে ১২টার দিকে নিজের শয়ন কক্ষে আত্মহত্যা করে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে এর প্রকৃত কারন জানা যাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.