প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৩:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৩, ১০:৩৯ এ.এম
বেনাপোল স্টাফ এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি মুজিবুর ও সা: সম্পাদক সাজেদুর পূণরায় নির্বাচিত

এসএম স্বপন: বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) এসোসিয়েশনের নিজস্ব ভবনে সকাল ৮ থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে ১ হাজার ৯৫০ জন ভোটার অংশ গ্রহণ করেন।
ভোট গণনা শেষে রাতে নির্বাচন কমিশনার ভোটের ফলাফল ঘোষণা করেন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আসানুর রহমান।
অন্যান্য বিজয়ীরা হলেন- সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান (বনি), দপ্তর সম্পাদক শাকিরুল ইসলাম শাকিল, শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক মোঃ ইসমাইল শেখ, অর্থ সম্পাদক সুমন হোসেন, কাস্টম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, বন্দর বিষয়ক মোঃ আসাদুজ্জামান আসাদ, কার্গো শাখা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিব, প্রচার ও ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুর রউফ, ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী, কার্যনির্বাহী সদস্য মোঃ মুর্তজা শরীফ (হালান), মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল, মোঃ মামুন হোসেন, মোঃ আব্দুল খালেক।
ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচিতদের সঙ্গে নিয়ে ভোটাররা উল্লাসে ফেটে পড়ে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.