
নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধিঃ- বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ড কালিকাপুর থেকে ঘোলা গাড়ী পর্যন্ত ইট সোলিং কাজের উদ্বোধন করা হয়েছে।
৩ লক্ষ টাকা ব্যায়ে ইট সোলিং কাজের উদ্বোধন করেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনিছুর রহমান। দীর্ঘদিন ধরে কালিকাপুর থেকে ঘোলা গাড়ী পর্যন্ত রাস্তা চলাচলের অযোগ্য ছিল।
ইট সোলিং করায় জনগণের দূর্ভোগের অবসান ঘটবে। পৌর বাসিন্দা সাদিকুল ইসলাম জানান, নন্দীগ্রাম পৌরবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিল।
একসময় ছিল ওয়ার্ডের প্রতিটি এলাকায় কাদা মাটির রাস্তা। রাস্তাটি পাকা হলে এবং ড্রেনেজ ব্যবস্থাপনার কাজ শেষ হলে বাসিন্দারা সুবিধা ভোগ করবে। জানতে চাইলে মেয়র আনিছুর রহমান বলেন, নন্দীগ্রাম পৌরবাসীকে নিয়ে উন্নয়ন করতে চাই। জনগণ ভালোবাসে বিধায় আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন।
তাই পৌরবাসীকে সঙ্গে নিয়েই পৌরসভার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। সবাইকে নিয়ে সুন্দর ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে প্রতিটি কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পাদন করার চেষ্টা করছি।
পাশাপাশি পয়:নিষ্কাশন ব্যবস্থাপনাসহ সবকিছুই সঠিক পরিকল্পনার মাধ্যমে সম্পন্ন করে নাগরিকসেবা নিশ্চিত করার কথা জানান পৌর মেয়র আনিছুর রহমান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.