
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠনকে আরও শক্তিশালী ও তরান্বিত করতে সন্মেলন প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
আগামী সোমবার ( ২৮ মার্চ ) জেলা) আওয়ামী লীগ কার্যালয়ে বিকাল ৪.০০মিঃ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সন্মেলন প্রস্তুতি সভার আহ্বান করা হয়েছে ।
টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন সাক্ষরিত পত্রএ মঙ্গলবার (২২মার্চ) এই তথ্য জানা যায়।
টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সুত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজনৈতিক কর্মকান্ড শক্তিশালী করার লক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জনগুহ এবং সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে টাঙ্গাইলে সকল উপজেলা ও ইউনিটগুলো মেয়াদ উত্তীর্ণ কমিটি সন্মেলের মাধ্যমে নতুন করে কমিটি গঠন করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.