
আজাদুল বারী, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া শহর যুবলীগের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বনপাড়া শহর শাখা কার্যালয় চত্বরে যুবলীগ সভাপতি জাকির হোসেন সরকারের সভাপতিড্বে ইফতার পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, অন্যদের মধ্যে পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, শহর যুবলীগের সহ সভাপতি মাসুদ রানা, আবু শামা, আব্দুল খালেক সেপার, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রেজানুল হক রাসেল প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় শহর যুবলীগের সভাপতি জাকির হোসেন সরকার আসন্ন বনপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা দেন এবং সকলের দোয়া প্রার্থনা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.