মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম প্রতিনিধি-
কুড়িগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে জোড়া অবস্থায় দুই কন্যা শিশুর জন্ম হয়েছে।
গতকাল সোমবার (২১ মার্চ) রাতে নাসরিন বেগম (২৫) নামের ওই মা সিজারের মাধ্যমে জোড়া লাগানো দুই শিশুর জন্ম দেন ।
নাসরিন বেগম কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠাল বাড়ী ইউনিয়নের খামার শিবরাম গ্রামের রানা মিয়ার স্ত্রী।
রানা মিয়া একটি পরিবহন কাউন্টারের ম্যানেজার হিসেবে কাজ করছেন।
বেসরকারি ক্লিনিকটির সুত্রে জানা যায়, ওই প্রসূতি মাকে গত সোমবার (২১ মার্চ) ক্লিনিকে ভর্তি করানো হয়। রাত ১০টার দিকে সিজারের মাধ্যমে জোড়া লাগানো শিশুর জন্ম হয়। মা ও জোড়া লাগানো শিশুরা এখন পর্যন্ত সুস্থ আছেন।
চিকিৎসকরা জানান,উন্নত চিকিৎসার মাধ্যমে শিশু দুটি কে আলাদা করা সম্ভব হতে পারে।
শিশুটির মা নাসরিন বেগম বলেন,'আল্লাহর রহমতে আমার দুটি কন্যা শিশু হয়েছে আমি খুশি। জোড়া লাগানো বিষয়টি নিয়ে দুঃচিন্তা হচ্ছে ।'
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মনজুর এ মোর্শেদ বলেন,'বাংলাদেশে ২-৩টি জোড়া লাগানো শিশুর অপারেশন হয়েছে। তার মধ্যে একটি শিশুর অপারেশন সাকসেসফুল হয়েছে। কুড়িগ্রামের এ শিশু দু'টিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজিতে নিলেই সার্জারি ডিপার্টমেন্টের চিকিৎসকরা ভালো বলতে পারবেন।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.