দিনাজপুরের নবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সম্পাদকের অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ।
শনিবার(৪ জুন) বিকাল ৫ টায় উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অংগসংঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে । মিছিল টি সদরের উপজেলা ফটক, হাসপাতাল মোড় সহ স্বপ্নপুরী মোড় প্রদক্ষিণ শেষে ডাকবাংলা চত্বরে এসে শেষ হয় । পরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এতে উপজেলা আঃ লীগের সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, জিয়াউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সায়েম সবুজ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ, ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল ইসলাম, যুবলীগের যুগ্ন আহ্বায়ক দিলীপ কুমার, মেহেদী হাসান ও সাবেক ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হূমকি ও যড়যন্ত্রের তীব্র নিন্দা জানান ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.