মুত্তাহিদ ইসলাম মারজান উলিপুর উপজেলা প্রতিনিধি: আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ফাস্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা ঘোষণা করা হয়। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আজকের এই দিনে স্বাধীনতা শব্দটি আমাদের হয় এবং বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটে, যার নাম বাংলাদেশ।
শ্রদ্ধা নিবেদন এর সময় উপস্হিত ছিলেন ফাস্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুত্তাহিদ ইসলাম মারজান, সভাপতি নাজমুল হাসান সজিব, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপুল, সহ-সভাপতি আল-আমিন আকাশ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম, অর্থ সম্পাদক মোঃসুমন মিয়া, আপন সরকার তনু, আসাদুজ্জামান আরিফ সহ আরো অনেকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.