
অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জের ১ নং জয়পুর ইউনিয়নের শিবের মন্দিরে আজ শুক্রবার সকালে মোঃ সিরাজুল ইসলামের ছোট ছেলে মোঃ স্বাধীন ইসলাম (১৩) গোসল করতে নেমে ডুবারু দল পুকুরে নেমে মৃত্যু শিশুর লাশটি উদ্ধার করে।
এলাকাবাসী জানান, গতকাল দুপুরে ৪ জন শিশু একসাথে শিবের মন্দিরে গোসল করতে নামে পরে সবাই উঠলেও স্বাধীন ইসলাম নামে শিশু উঠেনি সবাই অনেক খোঁজাখুজির পর আজ সকালে ফায়ার সার্ভিস ও রংপুর থেকে ডুবারু দলের সহযোগিতায় শিশুটির লাশ উদ্ধার করে ।
এ বিষয়ে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল ইসলাম জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।
৯ নং কুশদহ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ জানান, ঘটনাস্থলে খবর পাওয়ার সাথে সাথে পৌঁছেছি এবং আমরা ডুবুরি দলকে জানায়ছি পরে লাশটিকে উদ্ধার করতে পেরেছে এবং পুলিশ পরিদর্শন করে সব কিছু তদন্ত শেষে লাশটিকে দাফন করার জন্য বলা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.