
দিনাজপুরের খানসামায় বন্ধুদের সঙ্গে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে লাবিব ইসলাম নামের ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছ।
৬ মার্চ (রবিবার) বিকেল ৪ টায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত লাবিব ইসলাম (৮) উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হলদিপাড়ার আসাদুজ্জামানের ছেলে এবং খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার বিকেল ৪ টার দিকে আত্রাই নদীর খানসামা ব্রীজের নিচে গোসল করতে নামেন একই এলাকার তিন বন্ধু। গোসলের এক পর্যায়ে লাবিব নামে সেই বন্ধু পানির নিচে তলিয়ে যায়। সাথে থাকা দুই বন্ধুর চিৎকারে এগিয়ে আসেন পাশে থাকা স্থানীয়রা। পানিতে নেমে খুঁজতে শুরু করেন তারা।
তাদের সাথে যোগ দেয় আরও কয়েকজন জেলে। সবাই মিলে অনেক খুঁজাখুঁজির পরেও সন্ধান না পেলে খবর দেয় খানসামা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে। পরে ঘটনার খবর পেয়ে দ্রুত এসে খোঁজাখুঁজি শুরু করে প্রায় এক ঘন্টা পরে সবার সহযোগীতায় খানসামা ব্রীজের নিচ থেকে তাকে উদ্ধার করে অজ্ঞান অবস্থায় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।
পরে সেখানকার চিকিৎসক ডাক্তার লিমন চন্দ্র সেন তাকে মৃত ঘোষণা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.