
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে
২৮ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকায় উপজেলার পাকেরহাট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের আয়োজনে ১৭০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।jasi
এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এটিএম সুজাউদ্দিন লুহিন শাহ, উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদ রানা, অত্র প্রতিষ্ঠানের সভাপতি জিকরুল হক ও প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান (সবুজ), খানসামা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরনবী ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.