
দিনাজপুরের খানসামায় করোনা টিকার বুস্টার পাইলট প্রোগ্রাম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে খানসামা সদরে ২০শয্যা বিশিষ্ট হাসপাতালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং করোনা টিকার বুস্টার ডোজের এই পাইলট প্রোগ্রাম উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শামসুদ্দোহা মুকুল, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ আসিফ জাহান পিয়াস খান, মেডিকেল অফিসার ডাঃ লিমন সেন, ডাঃ রাসেল দাশ, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, এমটি ইপিআই অশোক রায়সহ স্বাস্থ্যকর্মীগণ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.