
দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সঞ্চালনায় এই সভাটি অনুষ্ঠিত হয়।
মাসিক সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দাপ্তরিক চিত্র তুলে ধরেন। সভাটি শেষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.