
নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেরাজ মিলিটারি এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, যুগ্ম সাধারণ সম্পাদক ধীমান চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক আফরোজা পারভীন, সাকেক ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার রহমান,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান দেওয়ান, দপ্তর সম্পাদক প্রমথ চন্দ্র রায়, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ৪নং খামারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজেদুল হক সাজু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক লিটন রহমান লিটু প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.