অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর, প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় উদ্যান আশুরাবিলে ঈদ কে ঘিরে চলছে অবৈধ ভাবে চাঁদা আদায় ঈদের দিন থেকে আজ মঙ্গলবার ও চলছে আশুরাবিল যাওয়ার পথে বাঁশের বেড়া দিয়ে অবৈধ ভাবে চাঁদা আদায়।
আশুরার বিলে যাওয়ার পথে বাঁশের বেড়া দিয়ে অবৈধ ভাবে চাঁদা আদায় ও চাঁদা দিতে না পারলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অটোরিকশা প্রতি ৫০ টাকা করে ও কখনো কখনো ১০০ টাকা করেও ও ভ্যানগাড়ি ৩০ টাকা করে অবৈধ ভাবে চাঁদা আদায় করছে একটি মহল।
আশুরার বিলে ঘুড়তে আসা এক ব্যক্তি জানায়, আমি মোটরসাইকেলে এসেছি এর আগেও এসেছিলাম কিন্তু কোন চাঁদা দিতে হয়নি এবং আজ বন্ধুরা মিলে আশুরার বিলে ঘুড়তে আসলাম এসে দেখি যাওয়ার পথে বাঁশের বেড়া আমি যেতে চাইলে তাড়া চাঁদা চায় এবং চাঁদা না দিতে পারলে ওনি খারাপ ব্যবহার করে এবং এখান থেকে আমাকে চলে যেতে বলে।
এ বিষয়ে নবাবগঞ্জ বিট কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম জানান, আমি তো ছুটিতে আছি আর চাঁদা তোলার এ বিষয়ে তো কোন কিছু জানা নেই আমার।
এবং নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর থেকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই রকম চাঁদা তোলার এখানে কোন নিয়ম নেই এ বিষয়ে আমি জানতাম না আপনি জানালেন তারপরই জানতে পারলাম তবে বিষয় টি দেখতেছি আমি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।