প্রিন্ট এর তারিখঃ জুন ২৭, ২০২৬, ২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২২, ৬:৪৫ পি.এম
লালমনিরহাটে ইউনিয়ন পরিষদে ডিজিটাইজেশন এর শুভ উদ্বোধন

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও কেককাটার মাধ্যমে আধুনিক সেবা ডিজিটাইজেশনের শুভ উদ্বোধন করা হয়।
শনিবার (১১ জুন) দুপুরে পলাশী ইউনিয়ন পরিষদ হলরুমে পলাশী ইউপি চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইয়্যান বিজনেস ডেভেলপমেন্ট (অরেঞ্জ বিডি) এর পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঐ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সদস্যাগন। অরেঞ্জ বিডির প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, রাষ্ট্রের প্রায় বেশিভাগ মানুষ গ্রাম ও প্রান্তিক পর্যায়ে বসবাস করছে, আবার কিছু অংশ বিদেশে অবস্থান করছে। ফলে স্থানীয় সরকারের অধীনে সকল (ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ) থেকে জনগণের অনেক গুরুত্বপূর্ণ সনদ গ্রহণের প্রয়োজন হয়। গ্রাম ও প্রান্তিক পর্যায়ে এখন পর্যন্ত ডিজিটাল সেবার তেমন ছোঁয়া পড়েনি। এরই ধারাবাহিকতায় অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট বাংলাদেশ লিমিটেড (অরেঞ্জ বিডি) ও ক্লাইড টেকনোলজিস লিমিটেড এর যৌথ উদ্যোগে রংপুর ও রাজশাহী বিভাগে স্থানীয় সরকার পর্যায়ে নাগরিকদের বিভিন্ন সনদসমুহের ডিজিটাইজেশনের জন্য সনদসেবা/ LGD SHEBA সফটওয়্যার তৈরি করেছে। ফলে নাগরিকরা ঘরে বসেই বিশ্বের যে কোন প্রান্ত থেকে সনদ পেয়ে যাচ্ছে। এর মাধ্যমে কমছে নাগরিক ভোগান্তি, অর্থ ও সময়ের অপচয়।
নাগরিকের সকল তথ্য, জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন এর মাধ্যমে যাচাই প্রক্রিয়া এই প্লাটফর্মে অন্তর্ভুক্ত রয়েছে। ফলে যারা এই দেশের নাগরিক নন বা অনুপ্রবেশকারীদেরকেও সনদ প্রাপ্তি থেকে রহিত করা যাবে ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.