
লাতিফুল আজম, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে নির্দিষ্ট সময় সোয়া চারটার আগে স্কুল বন্ধ করায় প্রধান শিক্ষক মনজের আলীকে কৈফিয়ত তলব করেছে সহকারী শিক্ষা অফিসার শেখ মোহাম্মদ মাহতাবুর রহমান।
রবিবার ২টা ৩০ মিনিটে নিতাই ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিস রুম সহ সকল শ্রেণী কক্ষে তালা লাগানো। বিদ্যালয়ে উপস্থিত ছিল না শিক্ষার্থী এবং কোন সহকারী শিক্ষক।
এ ব্যাপারে জানতে চাইলে, প্রধান শিক্ষক মনজের আলীর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
প্রাথমিক শিক্ষা অফিসার শরীফা আখতার জানান, বিষয়টি জানার সাথেই আমি সহকারী শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছি ওই শিক্ষককে কৈফিয়ত তলবের জন্য।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.