
শায়েক আহমদ, জেলা প্রতিনিধি মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ ফেব্রুয়ারি মুন্সিবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ছয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে তিনজন, সহ সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে দুইজন, সহ সম্পাদক পদে তিন জন, সাংস্কৃতিক সম্পাদক পদে তিনজন প্রচার সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে গোলাম কিবরিয়া চৌধুরী হিমেল ৩০৩ ভোট (চেয়ার) প্রতীকে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ বদরুল ইসলাম (আনারস) ২৪৫ ভোট ও তারেকুল ইসলাম (চাকা) ৩৫ ভোট পান। সহ-সভাপতি পদে মাওলানা মাশহুদ আহমদ (চশমা) প্রতীক ৪৫৯ ভোট পেয়ে বিজয়ী হন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা শাহিদ আলম চৌধুরী (ফুটবল) ১২৩ ভোট পান। সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার চৌধুরীর লিটন (হরিণ) প্রতীকে ৪০২ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনেদ আহমেদ ১৭৪ ভোট পান।সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মশিউর রহমান রাব্বি (উড়োজাহাজ) প্রতীকে ২৭৭ ভোট পেয়ে বিজয়ী হন।
নিকটতম প্রতিদ্বন্দ্বীপ তারেক রহমান চৌধুরী (মাছ) ১৫৩ ভোট ও মাওলানা শামসুল ইসলাম (ডাব) ১৫২ ভোট পান। সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মঈন উদ্দিন (কুলা)প্রতিকে ৪৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল ইসলাম লিপন (তবলা)প্রতীকে ১৪২ ভোট পান।
প্রচার সম্পাদক পদে নিজাম উদ্দিন চৌধুরী (সেলাই মেশিন)প্রতিকে ৩৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল কাইয়ুম (সিলিং ফ্যান)প্রতীকে ২২৯ ভোট পান। মোট ভোটার সংখ্যা ৬২৩ জন। এরমধ্যে ৫৯১ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন কমলগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান। এর আগে কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুল হাদি জুম্মন,সদস্য নির্বাচিত হয়েছেন আক্তার মিয়া,মোহাম্মদ ইলিয়াছ আলী,শিপার আহমেদ খান, শংকর দাস।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.