প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৯:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২২, ৭:১২ পি.এম
বকশীগঞ্জে পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ

ইয়াছির আরাফাত,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ "সোনালী আঁশের সোনার দেশ' পরিবেশ বান্ধব বাংলাদেশ" এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৩ নভেম্বর দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রনালয় ও উপজেলা পাট অধিদপ্তের আয়োজনে ৫০ জন চাষীকে এই প্রশিক্ষণ দেওয় হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, জেলা পাট উন্নয় কর্মকর্তা জাহাঙ্গির তালুকদার, উপজেলা উপ সহকারি পাট কর্মকর্তা এ,কে এম কামরুজ্জামান, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন সহ আরো অনেকেই ।
প্রশিক্ষণ শেষে উৎপাদনকারী চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.