ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচনের কারণে আজ বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী।
তবে এসময় বেনাপোল বন্দরের মধ্যে পণ্য খালাস সচল থাকবে। সম্পাদক হায়দার আলী বলেন, ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচনের কারণে রোববার (২৭ ফেব্রুয়ারি) এ পথে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.