আজ থেকে ফের শুরু হচ্ছে ট্রাকের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারাদেশে রোববার (৫ ডিসেম্বর) থেকে চারটি পণ্য বিক্রি শুরু করবে। শনিবার (৪ ডিসেম্বর) টিসিবি সূত্রে এ তথ্য জানা যায়।
আগামী ২৮ ডিসেম্বর (শুক্রবার ছাড়া) পর্যন্ত এ কার্যক্রম চলবে। টিসিবির ট্রাকসেলে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি,
৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ও ৩০ টাকা দরে আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। দেশব্যাপী ৪০০ থেকে ৪৫০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলবে।
জানা গেছে, আজ সকাল থেকেই রাজধানীসহ সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি করবে টিসিবি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.