ই-কমার্স ব্যবসার আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড নামক অনুমোদনহীন কোম্পানি দিয়ে মাল্টি- লেভেল মার্কেটিংয়ের (এমএলএম) অন্যতম পরিচালক শারমিন আক্তারকে জামিন দেননি হাইকোর্ট।
তবে সরাসরি জামিন না দিলেও তার একটি আবেদন (আপিল) শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। বুধবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে জামিন আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মজিবুর রহমান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.