নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়। আর এখানকার কৃষকরা প্রতি মণ রসুন বিক্রি করেছেন ৫০০ থেকে ৬০০ টাকা। চলতি মৌসুমে ভালো ফলন পেলেও ন্যায্য দাম পাননি বড়াইগ্রাম উপজেলার রসুন চাষিরা।
অনেক পরিশ্রমের ফসল রসুন বিক্রি করে খরচের টাকাই উঠছে না তাদের। দাম না থাকায় তাই এক কেজি গরুর মাংস কিনতে এক মণ রসুন বেচতে হচ্ছে। উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের দুকুল গ্রামের কৃষক দেলোয়ার হোসেন জানান, চলতি মৌসুমে রসুনের দাম একেবারেই কম।
ভালো মানের রসুন ৭০০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি হলেও অধিকাংশ রসুন ৫০০ থেকে ৬০০ টাকায় প্রতি মণ বিক্রি হচ্ছে। এতে কৃষকের উৎপাদন খরচই উঠছে না। অথচ চায়না থেকে আমদানি করা রসুন চার হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এ অবস্থা হলে কৃষক বাঁচবে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.