আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্সের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) তৈরির কাজ প্রায় সম্পন্ন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিন। ওবিই তৈরির কাজে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (বিএনকিউএফ) এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) এর গাইডলাইন অনুসরণ করা হয়েছে।
আজ ০৭ আগস্ট (রবিবার) সকাল ১০টায় সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অফিসের কনফারেন্স রুমে অর্থনীতি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খান মেহেদী হাসানের সভাপতিত্বে প্রভাষক ফাহমিদা আক্তার অনির সঞ্চালনায় তৈরিকৃত এ কারিকুলার বিভিন্ন দিক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গুণগতমানে পরিবর্তন আনার চেষ্টা চলছে। ইতোমধ্যে একাডেমিক কার্যক্রমে পরিবর্তন এসেছে। বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে যে ডেভেলপমেন্ট হয়েছে তা ক্লাসে শিক্ষার্থীদের ওপর প্রয়োগ করতে হবে। যাতে আগামীতে শিক্ষার্থীরা যথাযথভাবে এসব বিষয় প্রয়োগ করতে পারে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ব্যাপারে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে। হতাশা থেকে শিক্ষার্থীদের বের করে আনতে হবে। বিশেষ করে তাদেরকে বাঙালি সংস্কৃতিতে ফিরিয়ে আনতে হবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ফিডব্যাক চালু করা হয়েছে। এটি আমাদের জন্য একটি মাইলফলক বলে উপাচার্য উল্লেখ করেন।
এ ছাড়াও উপাচার্য ডিসিপ্লিনের শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় ওবিই কারিকুলা চূড়ান্ত পর্যায়ে উপনীত এবং কারিকুলা প্রণয়নকাজে মতামত ও পরামর্শ দিয়ে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। এসময় আরও বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। বক্তারা প্রণীত ওবিই কারিকুলা’র বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠান
এসময় বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. কাজী মোস্তফা আরিফ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আমজাদ হোসেনসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, আইকিউএসির অতিরিক্ত পরিচালক এবং অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.