
ডিসেম্বরের চেয়ে জানুয়ারিতে বেড়েছে রেমিট্যান্স। এক মাসের ব্যবধানে ৬০২ কোটি টাকারও বেশি রেমিট্যান্স বেড়েছে। জানুয়ারিতে দেশে ১৭০ কোটি মার্কিন ডলার বা ১.৭০ বিলিয়ন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ১৪ হাজার ৬২০ কোটি টাকা (ডলার রেট ৮৬ টাকা)। তবে গত বছরের একই মাসের (২০২১ সালের জানুয়ারি) তুলনায় এবার রেমিট্যান্স কমেছে ২ হাজার ২৩৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশে ব্যাংকের তথ্য বলছে, গত বছরের ডিসেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬৩ কোটি ডলার, যা দেশীয় মুদ্রার হিসাবে ১৪ হাজার ১৮ কোটি টাকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.