প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২১, ৪:১৭ পি.এম
দেলদুয়ারে ৩৮৯০ কৃষক পেলো সরিষা বীজ ও সার

টাঙ্গাইলের দেলদুয়ারে প্রণোদনা কর্মসুচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র ৩ হাজার ৮৯০ জন কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব মাহমুদ প্রমুখ। শেষে কম্বাইন হারভেস্টার মেশিন হস্থান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.